• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাব সিলগালা

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

২৬ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাবটি সিলগালা করে দেয়া হচ্ছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ক্লাবে সারা রাত অভিযান চালিয়ে বিপুল মদ ও বিয়ার উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ক্লাব থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এবার ক্লাবটি সিলগালা করে দেয়া হবে। তবে উদ্ধার করা মাদকের পরিমাণ অনুমোদনের মধ্যে কি-না, সেটি খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দুথদিন আগে সোমবার ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়।

পুলিশের অভিযানের দুথদিন পর বুধবার মধ্যরাত থেকে ক্লাবটিতে অভিযান শুরু করে র‍্যাব। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে রাত ২টার দিকে ক্লাবটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করার কথা জানান র‍্যাবের এএসপি মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন