ঢাকা   ০৪:১৪:০৫ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

ছাতকে অনাথ তিন শিশুর পাশে ইউএনও

Reporter Name
  • Update Time : Saturday, October 12, 2019,
  • 290 Time View

১২ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী লেগুনা খালে পড়ে দূর্ঘটনায় বাবার পর মাকে হারিয়ে অভিভাবহীন অনাথ তিন শিশুর পাশে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির। আজ শনিবার সকাল ১১টায় অনাথ শিশুদের সান্তনা দিতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামে যান তিনি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর পক্ষ থেকে শোকাহত পরিবার ও আতœীয় স্বজনের সাথে সমবেদনা জ্ঞাপন করেন। অনাথ শিশু সামছিয়া বেগম (৫), ফেরদৌসী বেগম (৩) ও ২১ মাস বয়সের শিশু পুত্র আমিনুর রহমানের খোঁজ খবর নেন। দুধের শিশু আমিনুর রহমানকে কোলে তুলে নিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি মর্মান্তিক লেগুনা দূর্ঘটনায় নিহত মখজ্জুল আলী ও তার স্ত্রী হাসিনা বেগমের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে ও তার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থীক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। শিশুদের সুন্দর ভবিষৎতের কথা আলোকপাত করে তিনি আরো বলেন, তাদের আতœীয় স্বজনরা চাইলে সরকারী ব্যাবস্থাপনায় সিলেট বাগবাড়ীস্থ চাইল্ড কেয়ারে শিশুদের ভর্তীর ব্যাবস্থা করা হবে।
এ সময় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান আখলাক, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ছাতক শাখার প্রতিষ্টাতা আহবায়ক শামীম আহমদ তালুদার, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফজল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ ছাতক শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ইউপি সদস্য সুরেতাজ আলী, আনর আলী, অনাথ শিশুদের চাচা গেদা মিয়া, মমশর আলী, মুরবিব রুশন আলী, আব্দুল লতিফ, সত্তার মিয়া, আবুল খয়ের, হাফিজুর রহমান, শামীম আহমদ, শিশুদের স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪ টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াগাঁও-আলাপুর গ্রামের মধ্যখানে সদরপুর এলাকায় যাত্রীবাহী লেগুনা নং(সিলেট-ছ-১১-২০৭৩) বেপরোয়া গতিতে খালে পড়ে যায়। এ ঘটনায় ওই লেগুনার যাত্রী, নারী ও শিশুসহ অন্তত ১২জন আহত হন। ওই মর্মান্তিক সড়ক দূঘটনায় ওই দিন রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মখজ্জুল আলী (৫১) মৃত্যু হয়। এর পর গত বুধবার বিকেল ৩টায় সিলেট ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত. মখজ্জুল আলীর স্ত্রী হাসিনা বেগম মারা যান। ওই সড়ক দূর্ঘটনায় তাদের তিন সন্তান সামছিয়া বেগম (৫), ফেরদৌসী বেগম (৩) ও ২১ মাস বয়সের শিশু পুত্র আমিনুর রহমান গুরুতর আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি