ঢাকা   ০৩:১৬:০১ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা খন্দকার মোশাররফের সঙ্গে আবুল হাশেমের সাংগঠনিক আলোচনা মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

সুনামগঞ্জ তাহিরপুরে পর্যটন কেন্দ্র উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল আহাদ

Reporter Name
  • Update Time : Sunday, October 13, 2019,
  • 293 Time View

১৩অক্টোবর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির(মুন্না):সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাচীন বাংলার জনপদ হলহলিয়া রাজবাড়ির পাশে লাল শাপলার বিকি বিলকে আনুষ্ঠানিক নতুন পর্যটন এলাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে জেলা প্রশাসন। সম্প্রতি প্রায় ১৩ একর জলাভূমি নিয়ে বিস্তৃত বিকি বিলে লাল শাপলার বিপুল সমারোহের কারণে পর্যটকদের দৃষ্টি কেড়েছে।

শনিবার পর্যটকদের আকৃষ্ট করতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আনুষ্ঠানিকভাবে পর্যটন স্পট হিসেবে উদ্বোধন করেন এই বিলের।

এসময় পর্যটকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল, বরোখাড়া ও আমবাড়ি গ্রাম নিয়ে বিকিবিলের অবস্থান। উত্তরে মেঘালয় পাহাড়। বাদাঘাট টেকেরঘাট সড়কের ধারে অবস্থিত বিকি বিলে প্রায় দেড় যুগ ধরে নিয়মিত শাফলা ফুটে স্থানীয়দের মুগ্ধ করে আসছিল।

সম্প্রতি পর্যটকদের দৃষ্টি কাড়ে বিলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত লালেলাল শাপলা বাগানের মনোহর ছবি প্রচার পায়। এতে ঢল নামে পর্যটকদের। পর্যটকদের দৃষ্টি আরো আকর্ষণ করতে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন পর্যটন স্পট ‘লাল শাপলার বিকি বিল’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি