https://bindubanglatv.com/
১৬ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
স্বেচ্ছাসেবক লীগের সভপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে নির্মল রঞ্জন গুহ সংগঠনের আগের কমিটির সহ-সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। আফজালুর রহমান বাবু সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।