ঢাকা   ০৪:১৩:১৬ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

ভাটেরচর সংযোগ সড়কে ওভার পাসের অভাবে ঘটছে দূর্ঘটনা

Reporter Name
  • Update Time : Tuesday, January 7, 2020,
  • 312 Time View

৭ জানুয়ারি ২০২০ইং, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটেরচর নতুন রাস্তা মোড়ে( সংযোগ সড়কে)ওভার পাস না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর সংযোগ সড়ক টি কুমিল্লার উত্তরাঞ্চলের মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। মেঘনা, হোমনা, মুরাদ নগর, দেবিদ্বার সহ বি বাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সাধারণ মানুষের নিরাপদ ও অতি সহজ, স্বল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে এই রাস্তাটি এখন অনেক জনপ্রিয়। সিএনজি, অটোরিকশা, বাস সহ প্রাইভেট কার চলাচলের পরিমান অনেক বেড়েছে। গুলিস্তান থেকে মেঘনা উপজেলায়’ মেঘনা সুপার সার্ভিস ‘ মিনি বাস চলায় খুব অল্প সময়ে নিরাপদ ভাবেই চলে আসতে পারতেছেন যাত্রীরা। বিশেষ করে মেঘনা উপজেলার সাধারণ মানুষ ২৪ ঘন্টা যাতায়াত করছেন এই রুটে। ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সাথে সংযোগ থাকায় রুট পারাপারের সময় দূর্ঘটনায় পড়তে হচ্ছে অনেককে। এ যাবতকালের অসংখ্য মানুষের জীবন হারাতে হয়েছে এই স্থানে। সাম্প্রতিক কালে মেঘনা উপজেলার ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের সভাপতি ডা. আনোয়ার সহ অনেকেই প্রান হারিয়েছে এই স্থানে। পথচারীদের সাথে সাথে যানবাহনের চলাচলের ক্ষেত্রে ইউটার্ণ করে ঘুরে আসতে অনেক গাড়িকেই দূর্ঘটনার শিকার হতে হয়েছে। এই গুরুত্বপূর্ণ স্থানটিকে দূর্ঘটনা মুক্ত ও যানজট মুক্ত রাখতে ওভার পাস জরুরি। যাতে পথচারী ও যানবাহন নিরাপদে পারাপার করতে পারে। অনেক সংঘটন ফেসবুক ও সরাসরি মানব বন্ধন ও মহাসড়ক অবরোধ করেন এই দাবিতে। কোন দাবিই কর্তৃপক্ষের নজরে আসেনি। অথচ ঢাকা – চট্রগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত যাতায়াত করছেন সংশ্লিষ্ট মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পথচারীদের দাবী এখানে ওভার পাস করে নিরাপদ ভ্রমণে যেন কর্তৃপক্ষের সু মর্জি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি