• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

পাপিয়াদের সামনে এনে নিজেদের বড় অপকর্ম ঢাকছে সরকার: মোশাররফ

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০

২৫ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে পাপিয়া, সম্রাটদের সামনে ঠেলে দিয়ে নিজেদের আরো বড় অপকর্ম ঢাকছে সরকার।

আজ মঙ্গলবার সকালে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. মোশাররফ বলেন, আজকে আপনারা দেখেন, যখনই কোনো গভীর সংকট সরকারের সামনে, তখনই তাদের লোকজন যেসব অপকর্ম কিছু করছে মুখরোচক- ওইটাকে প্রকাশ করে দিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, ভিন্ন খাতে নিয়ে যেতে চায়।

তিনি বলেন, যে সময়ে ক্যাসিনো অভিযান হয়, সেই সময়েও সরকারের একটা ত্রাহি ত্রাহি অবস্থা ছিল। বর্তমানেও সরকার সকল নিয়ন্ত্রণ হারিয়ে আজকে একটা খাদের কিনারায় গিয়েছে বলে আমি মনে করি। তা থেকে রক্ষা পাওয়ার জন্যই সরকার এসব জিনিসকে সামনে এনে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দিতে চায়।

বাংলাদেশে এখন হাইব্রিড গণতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন জনগণের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। সরকার প্রধান এবং নির্বাচন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতাকে কুক্ষিগত করতে সরকার প্রধান নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন