• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে করোনা ভাইরাস নমুনা পরীক্ষার জন্য রিয়েল টাইম পিসিআর ল্যাবের উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

১২ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল, জামালপুর :জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতা ল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষার জন্য রিয়েল টাইম আরটি পিসিআর ল্যাব শুভ উদ্বোধন করেছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি। এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলার ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকতার্ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল মনি, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ সালেহ ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি এড.মুহাম্মদ বাকী বিল্লাহ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোশায়ের উল ইসলাম, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস প্রমূখ।
এই ল্যাব চালু করণের ফলে জামালপুরে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে । সেই সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার যে জট সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমবে আশা করা যায়। সভায় বক্তারা বলেন, জামালপুরে পিসিআর মেশিন স্থাপনে সরকারের পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদের আর্থিক সহায়তায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। এর ফলে দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্ত করা সম্ভব হবে। এই ল্যাবে পরীক্ষার জন্য জামালপুর ছাড়াও আশে পাশের কয়েকটি জেলাও নমুনা পরীক্ষা করাতে পারবে ।
আধুনিক মানসম্পন্ন এই ল্যাবে প্রতি ব্যাচে ৫ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। দুটি ব্যাচে নমুনা পরীক্ষা করা গেলে এখানে প্রতিদিন ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যাবে। জামালপুরে এখন পর্যন্ত ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ জন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন