ঢাকা   ০৫:৩১:২৭ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

সার্ক এর উদ্যোগে ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) ও (আরআরআই)’র ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

Reporter Name
  • Update Time : Friday, September 18, 2020,
  • 296 Time View

১৮ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হালিম সৈকত:

ভিয়েতনামের রাষ্ট্রীয় বেতার সম্প্রচার মাধ্যম ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি)’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। গত ৭ সেপ্টেম্বর সিলেট শাহপরাণ গ্রীণল্যান্ড বাহুবল আবাসিক এলাকায় ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি)’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ। রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ড.মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল।প্রধান অতিথির বক্তব্যে ক্লাবের প্রধান উপদেষ্টা ড.মির শাহ আলম বলেন, বাংলাদেশ ভিয়েতনামের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ভিয়েতনাম থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচার হলে ভিয়েতনামে অবস্থিত বাংলা ভাষাভাষী মানুষ বাংলা সংস্কৃতি সম্পর্কে আরো ভালো ভাবে জানতে পারবে। তাই আমরা সাউথ এশিয়া রেডিও ক্লাবের মাধ্যমে ভয়েস অব ভিয়েতনাম কতৃপক্ষের কাছে প্রস্তাব রাখছি ভিয়েতনাম থেকে যেন বাংলায় রেডিও অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়। আমাদের ক্লাবের শ্রোতারা নিয়মিত ভয়েস অব ভিয়েতনামের অনুষ্ঠান শুনে এবং তারা নিয়মিত চিঠিপত্র ও ডিজিটাল তথা ভার্চুয়ার মাধ্যমে মতামত দিয়ে থাকে। একই ধারাবাহিকতায় সার্ক এর উদ্যোগে গত ১১ সেপ্টেম্বর একই ভেন্যুতে রেডিও রিপাবলিক অব ইন্দোনেশিয়া (আরআরআই)এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।এ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে ড. মির শাহ আলম বলেন,এটি সত্যিই গর্বের যে বাংলাদেশ বেতারের শ্রোতারা এমন অনুষ্ঠানের আয়োজন করে বেতারের প্রতি তাদের ভালোবাসার বহি:প্রকাশ করেছে। সামনের দিনগুলোতে তিনি এমন কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইন্দোনেশিয়া সরকারী প্রচার মাধ্যম হিসেবে ইন্দোনেশিয়া রাষ্ট্রীয় বেতারে বাংলাদেশ বেতারর অনুষ্ঠান সম্প্রচারের আহবান জানান। তাতে দুদেশের মধ্যকার সর্ম্পক আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন, সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, ক্লাব সদস্য মোখলেছুর রহমান, শিশু শ্রোতা সদস্য লাবীব ইকবাল,নার্গিস জাহান ইমা, মাহফুজুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি