• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাঁচ দলের নাম ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের পাঁচ দলের নাম ঘোষনা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের বড় পাঁচটি প্রতিষ্ঠান পাঁচটি দলের স্পন্সর হয়েছে। যারা পাঁচটি বিভাগকে প্রতিনিধত্ব করবে। দলগুলো হলো- ফরচুন বরিশাল, বেক্সিকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যা ১১ নভেম্বর হবার কথা ছিলো।

এই টুর্নামেন্টের জন্য সাকিবসহ ১১৩জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে বাধ্যতামূলক ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হবে।

চারটি ক্যাটাগরিতে ১৬০জন খেলোয়াড় ড্রাফটের তালিকায় রয়েছে। ক্যাটাগরিগুলো হলো- এ, বি, সি ও ডি। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি চেয়ারম্যান অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম জানান, আগামী ২১ বা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে বিসিবি।

তিনি বলেন, ‘খুব সম্ভবত আমরা ১২ নভেম্বর প্লেয়ার্স-ড্রাফট আয়োজন করবো। এজন্য ১৬০ খেলোয়াড়ের তালিকা করেছি। খেলোয়াড়রা ৯ ও ১০ নভেম্বর ফিটনেস পরীক্ষা দিবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন