ঢাকা   ০২:৩০:৫৫ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2020,
  • 228 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

দ্যঘোষিত জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি করেছে জেলা বিএনপির নেতারা। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে ‘জেলা বিএনপি’র ব্যানারে জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা বলেন, একই ঘরনার ২৭ জনসহ ৩১ সদস্য নিয়ে একতরফাভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলায় বিএনপির রাজনীতি ধ্বংস করতে কেন্দ্রকে ভুল বুঝিয়ে জাতীয় পার্টি থেকে আসা এক নেতাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, সদ্যবিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি