ঢাকা   ০২:২৯:২২ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাহবুবউল আলম হানিফ করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2020,
  • 215 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমকে নিজেই এ তথ্য জানিয়েছেন হানিফ।

মাহবুবউল আলম হানিফ জানান, কয়েক দিন ধরেই তার শরীরে হালকা জ্বর ছিল। বুধবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তিনি বলেন, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই আওয়ামী লীগ নেতা।

করোনার মৃদু উপসর্গ থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি