• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

স্কুল খুললেই ভিন্ন এক পরীকে দেখা যাবে

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। চরিত্রের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন রূপে নিজেকে তৈরি করেছেন। এবার অন্য এক পরীর দেখা পাবেন দর্শক। কারণ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় মেকআপ ছাড়া অভিনয় করেছেন পরীমনি।

রায়হান জুয়েল পরিচালিত সিনেমাটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দেশের স্কুল খুললেই সিনেমাটি মুক্তির দেওয়ার পরিকল্পনা করেছেন এর নির্মাতা।

সিনেমা মুক্তির সঙ্গে স্কুল খোলার সম্পর্ক কী? জবাবে রায়হান জুয়েল বলেন—আমরা চাচ্ছি, স্কুল খুললে সিনেমাটি মুক্তি দেব। কারণ আমাদের একটাই লক্ষ্য স্কুলের শিক্ষার্থীদের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়া। সিনেমা হলের পাশাপাশি প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের কাছে নিয়ে যেতে চাই। তাই স্কুল খোলার অপেক্ষায় আছি।

পরীমনি বলেন—‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় আমাকে মেকআপবিহীন দেখতে পাবেন দর্শক। এই সিনেমায় অর্থশতাধিক শিশুশিল্পী অভিনয় করেছে। তাদের সঙ্গে কাজ করাটাও নতুন অভিজ্ঞতা।

সরকারি অনুদানে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। সুন্দরবনসহ বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। গত ১৪ মার্চ এই সিনেমার শুটিং শুরু হয়। লঞ্চে একটানা ২৫ দিন শুটিং করার কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে ৮ দিনের শুটিং বাকি রেখেই ঢাকায় ফেরে শুটিং টিম। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন