• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

বিকিনি পরে সৈকতে ক্যাটরিনা, ভাইরাল ছবি

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মালদ্বীপে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেখান থেকেই নিজের বিকিনি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সাদা রঙের বিকিনি পরে ক্যাটরিনা যখন তার নিজের ছবি শেয়ার করেন, তা দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। ক্যাটরিনার ওই ছবি দেখে তাকে ভালোবাসা জানাতে শুরু করেন অনুরাগীরা।

মালদ্বীপে গিয়ে ‘প্যারাডাইস ফাউন্ড’ বলে ছবির সঙ্গে ক্যাপশন দিতে দেখা যায় ক্যাটরিনাকে। পরিচালক রোহিত শেট্টির ছবি সূর্যবংশীতে অভিনয় করতে দেখা যায় ক্যাটরিনাকে। লকডাউনের আগে ওই ছবির ট্রেলার সামনে আসার পর আচমকাই মুক্তি বন্ধ হয়ে যায়।

শোনা যাচ্ছে, ২০২১ সালে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের ওই সিনেমা মুক্তি পাবে।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে ক্যাটরিনা বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। যদিও বিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। উপযুক্ত সময় এলে ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু প্রকাশ্যে আনবেন বলে আগেই জানান অভিনেত্রী।

ক্যাটরিনার পাশাপাশি বিকি কৌশলও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমান ক্যাম্পে ফিরে আসেন ক্যাটরিনা। টাইগার জিন্দা হ্যায়, ভারত’তে সালমানে সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন