• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র

চলচ্চিত্রের পোস্টারে নারী নির্যাতনের প্রতিবাদ

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। সম্প্রতি ‘চিতকার’ নামে সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এর পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারটিতে নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করুন এই স্লোগান দিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, আমার কাছে মনে হয় বিশ্বে বর্তমান সময়ে করোনার চেয়েও বড় মহামারি হচ্ছে নারী নির্যাতন। সেই ধারণা থেকেই ‘চিতকার’ নির্মাণ করেছি। পোস্টারেও যার কিছুটা ছাপ রয়েছে।

সাইকো থ্রিলার ধাঁচের এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন এ কে আজাদ আদর। সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। চিত্রগ্রহণে রয়েছেন রুমন পাইকার। লাইন প্রযোজক হিসেবে রয়েছেন ইমদাদুল ইসলাম যিকরান। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

‘চিতকার’ সিনেমায় এ কে আজাদ আদর-আঁচল ছাড়াও অভিনয় করছেন—শাহেদ আলী, সুম্মিতা সিনহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন