• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

বাঞ্ছারামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন আ.লীগ প্রার্থী

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

রোববার (১৫ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এদিকে নির্বাচনে বিএনপির দলীয় কোন প্রার্থী দেয়নি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমাদানের শেষ দিনেও তিনি তা জমা দেননি।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী বলেন, আমি মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম এবং দলীয় সমর্থন পেতে একাধিকবার উপজেলা বিএনপির সভাপতি এমএ খালেক সাহেবের সাথে যোগাযোগ করেছি কিন্তু তিনি আমাকে দলীয় মনোনয়ন দেননি, কাউকে তিনি প্রার্থী হিসেবে দাঁড়ও করাননি। শুধুমাত্র খালেক সাহেব সংস্কারপন্থী বিএনপির হওয়ার কারণে তখন তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমাকে দল থেকে মনোনয়ন দিলে অবশ্যই পাশ করতাম।

উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খালেক বলেন, আমরা দল থেকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুককে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিলাম কিন্তু আমাদের দলের কিছু লোকের ভয়ভীতি দেখানোর কারণে তিনি প্রার্থী হননি। শামীম শিবলী আমার সাথে কোন যোগাযোগ করেননি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২জন মনোনয়নপত্র জমা দেন।

আগামী ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ ও আগামী ১০ ডিসেম্বর বাঞ্ছারামপুর পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন