• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকে একজন রোগীকে (৩০) ধর্ষণের অভিযোগে আবদুল মান্নান ব্যাপারী নামের স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন।

এরপর থেকে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী পলাতক রয়েছেন। পুলিশ ও মামলা সূত্র জানা গেছে, বুধবার দুপুরে চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে ওই নারী চিকিৎসার জন্য যান। সেসময় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আবদুল মান্নান ব্যাপারী জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ওই রোগীকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবদুল মান্নান পালিয়ে যায়। সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে রায়পুর থানা নিয়ে যায় স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) আনোয়ার হোসেন জানান, রায়পুর থানা থেকে পাঠানো ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, ধর্ষণের অভিযোগে স্বাস্থ্যকর্মী আবদুল মান্নানের বিরুদ্ধে নির্যাতিত নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন