• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে দু’টি এলজি ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

সোমবার ( ১৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন।

গ্রেপ্তাররা হচ্ছেন— লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর গজারিয়া ইউনিয়নের নতুন বাজার চরআলগী এলাকার নূর ইসলাম মাঝির ছেলে শেখ ফরিদ (৩২) ও একই উপজেলার চর পরগাছা ইউনিয়নের পূর্বচর কলাখোপা গ্রামের আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী (৪২)।

ওসি শাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চরজুবলী ইউনিয়নের জিয়া উদ্দিন বাজার বেড়ি বাঁধ রামগতি-সুবর্ণচর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় লক্ষীপুর থেকে অস্ত্র বিক্রি করতে আসা শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ ও আইয়ুব নবীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে দু’টি এলজি ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার আইয়ুব নবী ও শেখ ফরিদের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ঘটনায় হবিগঞ্জ সদর, রামগতি, হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও গুলি জব্দ করার ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন