ঢাকা   ০৩:২৮:০৩ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 194 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ বলেন, ঘটনার পর থেকে মহসিন পলাতক। তাকে আটক করার জন্য এলাকার লোকজনের সহায়তা চাওয়া হয়েছে। তার প্রদর্শিত দেশিয় অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

মহসিন তালুকদারের বিরুদ্ধে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে ফেসবুকে সাকিবকে হত্যার হুমকি দেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি