• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অজ্ঞান হওয়ায় ধর্ষণের হাত থেকে রক্ষা, অভিযুক্ত জেলহাজতে

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলার চার ঘণ্টা পর সোমবার (১৬ নভেম্বর) ভোরে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করে।

কামরুজ্জামান উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় (ফাটকিপাড়া) গ্রামের মৃত মোস্তফার ছেলে।

জানা গেছে, স্বামীর দিনমজুর কাজের জন্য ভুক্তভোগী গৃহবধূ সারাদিন বাড়ির বাইরে থাকেন। গত ১১ নভেম্বর বাড়ির পাশে মাঠে হাঁস খুঁজতে যাওয়ার সময় কামরুজ্জামান গৃহবধূকে জোর করে সেচপাম্পের ঘরে (মর্টার) ঢুকায়। মুখে গামছা চেপে ধর্ষণচেষ্টা করলে গৃহবধূ অজ্ঞান হয়ে পড়ে। কামরুজ্জামান তাকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

পরে গৃহবধূর জ্ঞান ফিরে দেখেন ঘরের দরজা বাহির থেকে আটকানো। গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে ঘরের তালা ভেঙে উদ্ধার করে। কামরুজ্জামান দীর্ঘদিন থেকে ওই সেচপাম্প দিয়ে জমিতে পানি সেচ করে আসছেন। ঘটনার পর কামরুজ্জামান বিভিন্নভাবে গৃহবধূ ও তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

ভুক্তভোগী পরিবারটি থানায় যেতে না পেরে স্থানীয়ভাবে মিমাংসার জন্য নেতাদের পিছে ঘুরতে থাকে। কোথাও কোনো বিচার না পেয়ে অবশেষে থানায় মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই পুলিশ আসামি কামরুজ্জমানকে গ্রেপ্তার করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, রোববার রাতে গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সোমবার ভোর ৪টায় কামরুজ্জামানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন