ঢাকা   ০৬:৫৭:২৮ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

একাধিকবার শারীরিক সম্পর্কে রাজি হওয়ার পরও রক্ষা পেলেন না গৃহবধূ।

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2020,
  • 287 Time View

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,

গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় গৃহবধূকে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেও ছবি সোশাল মিডিয়ায় প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ ধর্ষক রফিক (৩০) ও তার বন্ধু মোয়াজ্জেমকে (৩০) আসামি করে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত ধর্ষক রফিক উপজেলার মিরেরগাঁও এলাকার মফিজুল ছেলে ও তার বন্ধু মোয়াজ্জেম হোসেন (৩০) আনারপুর এলাকার মতিন প্রধানের ছেলে। ধর্ষণের শিকার গৃহবধূ (২২) উপজেলার টেংগারচর ইউনিয়নের মীরেরগাও গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী স্থানীয় একটি কারখানার শ্রমিক। কাজের সুবাদে স্বামী বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতো।

গত ৩-৪ মাস আগে তার বসতঘরে বৈদ্যুতিক তার ওয়ারিং করাকে কেন্দ্র করে স্থানীয় ইলেকট্রিশিয়ান রফিকের সঙ্গে গৃহবধূর পরিচয় হয়। পরিচয়ের পর থেকে বাড়িতে আসা-যাওয়া করতো ও বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতে। একদিন কোমল পানীয়র সঙ্গে চেতননাশক ওষুধ খাওয়ালে গৃহবধূ অচেতন হয়ে পড়লে রফিক ওই গৃহবধূর দেহের স্পর্শকাতর ছবি ধারণ করে।

পরে ধারণকৃত ছবি সোশাল মিডিয়ায় প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে রফিক। রফিকের বন্ধু মোয়াজ্জেম গৃহবধূকে রফিকের সঙ্গে এ সম্পর্ক চালিয়ে যেতে বলতো।

অন্যথায় ওই ধারণকৃত ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করে দিবে বলে হুমকি দিতো। গৃহবধূর এ সম্পর্ক রাখতে না চাইলে ধর্ষক রফিক গৃহবধূর ওই ধারণকৃত ছবি সম্প্রতি সোশাল মিডিয়া প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ধর্ষণের স্বীকার গৃহবধূ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কার আইডি থেকে কি ধরনের আপত্তিকর ছবি প্রকাশ হয়েছে ও ঘটনার তদন্তসহ আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি