• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে ‘না’ অভিনেত্রীর, আটকে গেলো শুটিং

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন মন্ত্রী। নিমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। ঠিক এরপরেই আটকে গেলো সেই অভিনেত্রীর সিনেমার শুটিং। আর এ ঘটনায় ফের বিতর্কের কেন্দ্রে শিবরাজ সিং চৌহান শাসিত মধ্যপ্রদেশ।

অভিযোগ, ওই রাজ্যের বনমন্ত্রী বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে মধ্যাহ্নভোজ বা নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই নিমন্ত্রণ রাখা সম্ভব নয় বলে জানিয়ে দেন বিদ্যা। এরপরেই বিপত্তি। যদিও এ অভিযোগ খারিজ করেছেন অভিযুক্ত মন্ত্রী।

বলিউড ডিভা বিদ্যা বালানের আগামী সিনেমা ‘শেরনি’র শুটিং চলছে মধ্যপ্রদেশে। সেই সূত্রে গত কয়েক সপ্তাহ ধরে সেই রাজ্যেই রয়েছেন ‘মিশন মঙ্গলে’র অভিনেত্রী। সেই রাজ্যের একটি জঙ্গলে শুটিং হওয়ার কথা। আচমকাই প্রোডাকশন টিমের গাড়ি জঙ্গলে ঢুকতে বাধা দেওয়া হয়। অথচ আগে থেকে অনুমতি নেওয়া ছিলো বলে জানিয়েছে প্রোডাকশন টিম।

বালাঘাটের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার ওই প্রোডাকশন টিমের গাড়ি আটকান। জানান মাত্র দু’টি গাড়ি ভিতরে যেতে পারবেন। অভিযোগ, এ ঘটনার আগের দিন মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ অভিনেত্রী বিদ্যা বালনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন বিদ্যা। তারপরই এই ঘটনা ঘটে। এই ঘটনার পিছনে মন্ত্রীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন