ঢাকা   ০৩:১৪:০৬ এএম, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বসেরা দুই বিজ্ঞানী মেঘনার সন্তান রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার

লন্ডন থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020,
  • 194 Time View

২৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাজ্যে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায়, কেউ লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে খুব কঠোর হতে হবে। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের দায়িত্ব দিয়েছেন, আসা বন্ধ করা হবে না, তবে স্ট্রং কোয়ারেন্টিনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালের কোভিড রিপোর্টও নেগেটিভ থাকে, তারপরও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। ’

তাদের কোথায় রাখা হবে, এ প্রশ্নের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের খুব পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আমরা রাতে মিটিং করবো। সেখানে টেকনিক্যাল লোকজন নিয়ে মিটিং করে সিদ্ধান্তে আসবো। আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার দিয়াবাড়ি এবং হজ ক্যাম্পে রাখা হবে ১৪ দিন। আর কিছু হোটেলের ব্যবস্থা থাকতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো, লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে রাখা হবে। তবে কবে থেকে রাখা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তাদের সরকারের তত্ত্বাবধানে রাখা হবে, যেভাবে সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আছে। ’

ঢাকা হয়ে আসলে ঢাকায় এবং সিলেট হয়ে আসলে সিলেটে কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশটির সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনো যোগাযোগ বন্ধ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি