• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

বিএনপি প্রার্থীর মৃত্যু, চালনা পৌর নির্বাচনের ফল ঘোষণা স্থগিত

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

২৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, খুলনা প্রতিনিধি:

ভোটগ্রহণ চলাকালে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আবুল খয়ের খাঁন (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনের মেয়র পদের ফলাফল ঘোষণা সাময়িক স্থগিত করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) খুলনা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়র পদে নির্বাচনী ফলাফল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নিলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সাধারণ ভোটারদের ভোট জোরপূর্বক ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রতীকে দিয়ে দেয়া এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এর দেড় ঘণ্টা পর না ফেরার দেশে চলে যান মেয়র পদে বিএনপি প্রার্থী আবুল খায়ের খান। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‌চি‌কিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ ডিসম্বের) বিকাল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন