ঢাকা   ০৪:৪৮:৪৯ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ৪০০০ কেজি জাটকা সহ ট্রলার ও ৪জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, April 10, 2021,
  • 207 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১০ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়ায় প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জ গামী একটি স্টীল বডি ট্রলারকে ৪০০০হাজার কেজি জাটকা সহ জব্দ করেছে গজারিয়া নৌ-পুলিশ।এ ঘটনায় নৌ-পুলিশ ৪জনকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান আজ শনিবার ১০ই এপ্রিল টহলরত অবস্থায় সন্দেহ ভাজন ট্রালারটি কে আনুমানিক সকাল ৭ঘটিকায় আটক করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ি টহল টিম।

গজারিয়া উপজেলা নিবার্হী অফিসার জিয়াউল হকের ভ্রাম্যমান আদালত মৎস আইনের ধারায় ৩ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ১জনকে বয়স কম বিবেচনায় ৫০০০হাজার টাকা জরিমানা করে আসামীদের কে জেল হাজতে প্রেরন করেন।

গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর জেলার উওর মতলব থানার ষাটনল এলাকার আলী আহাম্মদ(৬৫) জুবায়ের(১৭) আতাউর(৩০) ও সজিব(৩৫)।

গজারিয়া মৎস অধিদপ্তরের সহকারি কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসায় বিতরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি