• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

মুরাদনগরে খেলার মাঠকে বাঁচিয়ে রাখতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

১৪এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার, হোমনা কুমিল্লা প্রতিনিধি:
মুরাদনগরে ঐতিহ্যবাহী পাচপুকুরিয়া খেলার মাঠে আশ্রয়ন প্রকল্প তৈরী না করে, মাঠ সংলগ্ন অন্য যায়গায় করার দাবী জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাচপুকুরিয়া বাজার হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য প্রাথমিক সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত পরিবর্তন করে মাঠের পাশেই গৃহ নির্মাণের জন্য উপযোগী যায়গায় প্রকল্পের গৃহ নির্মানের দাবী জানিয়ে মানববন্ধন করেন ১১ টি গ্রামের জনগন।

আজ মঙ্গলবার উক্ত মাঠে এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দুইশত বছরের প্রাচীণ এই মাঠটিকে ঘিরে রয়েছে পাচপুকুরিয়া বাজার হাইস্কুল,একটি প্রাইমারী স্কুল,পাচটি মাদ্রাসা। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্ররা এই মাঠে খেলাধুলা করে,রাষ্ট্রিয় অনুষ্ঠান পালন করে। এতে করে ছাত্রদের মানসিক বিকাশ ঘটে। এছাড়াও এলাকাবাসীর আয়োজনে ওয়াজ মাহফিল,গ্রামীণ নাটক অনুষ্ঠান সহ কয়েকটি ইউনিয়নের জনগনের যুগ যুগ ধরে খেলাধুলা,বাৎসরিক গরুর হাট করে আসছি।

এ সময় তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র বরাবর মানবিক আবেদন জানিয়ে বলেন, এই মাঠের সাথেই বিশাল যায়গা রয়েছে আশ্রয়ন প্রকল্প করার উপযোগী। সেখানে প্রকল্পের ঘর নির্মাণের মাধ্যমে মাঠটি যযেনবাঁচিয়ে রাখা হয়। এতে উপকৃত হবে কয়েক হাজার মানুষ,ছাত্ররা পাবে শিক্ষার উপযোগী পরিবেশ।

মানবন্ধনে শিক্ষক,ছাত্র,রাজনীতিবিদ সুশিল সমাজের নেতৃবৃন্ধ সহ প্রায় ১৫ টি গ্রামের সহস্রাধিক জনগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন