• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জামায়াতের আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

১৯ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় বিএনপি নেতা মো. ইসলাম ও জামায়াতে ইসলামীর সদস্য মো. জনিকেও গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রাতে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

সোমবার তাদের আদালতে পাঠানো হবে। গ্রেফতার হওয়া তিনজনই নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ঢাকা হরতালের নামে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে সহিংসতা চালায়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে আটটি মামলা করা হয়। এ আট মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন