• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গজারিয়ায় শিশু বলাৎকারে মায়ের অভিযোগ তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

২৭ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃগজারিয়ায় শিশুকে বলাৎকার ঘটনায় মায়ের অভিযোগ, তদন্তে পুলিশ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরাচক বাউশিয়াুর পূর্ব নয়া কান্দীতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন করে বল কারের শিকার ওই শিশুর মানসিক অভিযোগ জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন।
ওই শিশুর মা আমাদেরকে জানান, গত রোববার দুপুরে প্রতিবেশী ওই ব্যক্তি শিশুটিকে আম দেয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। সেখানে তাকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে বলাৎকার ও নির্যতন করা হয়, শিশুটি রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে তার মাকে বিস্তারিত জানায়। শিশুটির মা তাকে নিকটবর্তী ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি আরও জানান, ডাক্তার বলাৎকারের বিষয়টি নিশ্চিত করলে পুলিশের কাছে অভিযোগ করতে চান ভুক্তভোগী পরিবার। তবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে তাদের বিভিন্নভাবে হুমকি দেন। পরে মঙ্গলবার সকালে ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করা হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহি আলম জানান, প্রাথমিকভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আলামত পেয়েছেন তারা।
ওসি রইছ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন