• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ায় পানি সংকটে গজারিয়াবাসী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

২৮ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় ভূতলস্থ (মাটির তলদেশ) পানির স্তর নিচে নেমে যাওয়ার কারনে নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি।সমস্যাটি গত মাস থেকে গজারিয়ার বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাচ্ছে।সরেজমিনে দেখা যায় অনাবৃষ্টি (খরা) জনিত কারনে উদ্ভোব সমস্যাটি বিগত দিন সহ এই রমজানে জনদুর্ভোগ নাভীঃশ্বাসে উঠিছে।চরম ভোগান্তিতে রয়েছে উপজেলার ভবেরচর, বাউশিয়া, বালুয়াকান্দি সহ অন্যান্য পয়েন্টের প্রায় বিশ হাজার সাধারন পরিবার।

পানি সংকটে থাকা উপজেলার বিভিন্ন পয়েন্টে অনুসদ্ধান চালিয়ে জানা যায় ৭০০ থেকে ৯০০ ফুট গভীরস্থ যেসব নলকূপ স্থাপন করা হয়েছে সেইসব নলকূপ থেকে পানি উঠছে না।এদিকে দেখা যাচ্ছে স্থানীয় জলাশয় গুলোতেও রয়েছে পর্যাপ্ত পানির অভাব।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকার বাসিন্দা দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক সমকাল পত্রিকার গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন আহাম্মদ (ভুক্তভোগী) বলেন উপজেলায় এমন সংকট আজ প্রায় এক মাস হলো।বৈশাখে এমন তীব্র খরা আর অনাবৃষ্টি গত প্রায় ২০ বছরের রেকর্ড ভেঙেছে।আমার বাড়ীর নলকূপটি ৯০০ ফুট গভীর অথচ নলকূপে পানি উঠছে নাহ্।

ভবেরচর এলাকার আরেক বাসিন্দা মশিউর প্রধান জানায় দীর্ঘ দিনের অনাবৃষ্টিতে (প্রাকৃতিক) এবং জমিতে পানি দেয়ার স্কীম গুলির অবৈজ্ঞানিক পদ্ধতি (কৃত্রিম) ব্যবহারের ফলে এই অঞ্চলে এই সংকট তৈরি হয়েছে।এলাকার জনসাধারনের মধ্যে দেখা দিয়েছে নিরাপদ ও ব্যবহার উপযোগি পানির চরম দুর্ভোগ অভাব।

এই বিষয়ে উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মতামত নিতে সরেজমিনে উপস্থিত হয়েও পিয়ন ব্যাতিত অফিস কক্ষে আর কোন দায়িত্বরত কর্তা ব্যাক্তিকে পাওয়া যায়নি।মুঠোফোনে সংযোগ নিতে চেষ্টা করেও তাদের সাঁড়া পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন