ঢাকা   ১০:২৪:৪৪ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দল ঢাকা বিভাগের সাংগঠনিক টিম লিডার হলেন আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : Sunday, May 2, 2021,
  • 251 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
২ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,  স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি একে এম আবুল কালাম আজাদ কে ঢাকা বিভাগের সাংগঠনিক টিমের প্রধান করে দায়িত্ব প্রদান করা যায়। ১লা মে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠন কে গতিশীল করতে এ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত দেন। আবুল কালাম আজাদ ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করে তিনি দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা উত্তর জেলার সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সহ বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি