ঢাকা   ০৬:৩১:২১ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

ঘরে পৌঁছে দিলেন ঈদ সামগ্রী’ মানবসেবা ট্রাষ্ট’

Reporter Name
  • Update Time : Friday, May 7, 2021,
  • 292 Time View

৭ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক।।

‘কাজ হোক মানুষের জন্য, মানবতার জন্য ‘ স্লোগানকে সামনে রেখে ৬ষ্ঠ বারের মতো কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখের গাঁও গ্রামের ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা করেছে ‘মানবসেবা ট্রাষ্ট’ স্বেচ্ছাসেবক সংগঠন। মানবসেবা ট্রাষ্ট সংগঠনের সাথে এবার যুক্ত হয়েছেন আরেক স্বেচ্ছাসেবক সংগঠন স্বপ্নের দুয়ার।

আজ শুক্রবার(৭ মে) প্রায় দুইশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় এ ঈদ সামগ্রী।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন -মানবসেবা ট্রাষ্টের উপদেষ্টা মোঃ ফুলমিয়া, মোঃ নিজামউদ্দীন, মানবসেবা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি -রাব্বি হাসান, সাধারণ সম্পাদক -মাঈনউদ্দীন ফাহিম,প্রচার সম্পাদক-হাসিবুল হাসান, সহ-অর্থ সম্পাদক- রিফাত আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, মানবসেবা ট্রাষ্টের সদস্য – রিয়াদ, আল-আমিন, আকাশ, সাইফুল,
তাফিন, হৃদয়, বাদশা, আবু সাইদ, আইমান, রাফিন,আশিক,সিয়াম,জিহাদ,বাইজিদ,সোহাগ, সহ আরো অনেকে।

ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে মানবসেবা ট্রাষ্টের সভাপতি রাব্বি হাসান বলেন- আলহামদুলিল্লাহ ৬ষ্ট বারের মতো মানবসেবা ট্রাষ্ট অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই ঈদ সামগ্রী আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এবার মানবসেবা ট্রাষ্টের সাথে অংশীদার হয়েছেন, নারায়ণগঞ্জ থেকে পরিচালিত স্বেচ্ছাসেবক সংগঠন ‘স্বপ্নের দুয়ার’। মানবসেবা ট্রাষ্টের পক্ষ থেকে স্বপ্নের দুয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা অথৈ দাস তিন্নি আপুকে ধন্যবাদ আমাদের সাথে অংশীদার হওয়ার জন্য। ধন্যবাদ জানাই সকল সদস্যদের যাদের পরিশ্রম আমাদের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ মানবসেবা ট্রাষ্ট সব সময় মানুষের জন্য কাজ করবে।

প্রসঙ্গত, মানবসেবা ট্রাষ্ট ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানুষের জন্য কাজ করে আসছি। এবং স্বপ্নের দুয়ার সংগঠনটিও প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নানান মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি