ঢাকা   ০৪:৪২:২৫ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় বসত ঘরের তালা ভেঙ্গে চুরি

Reporter Name
  • Update Time : Thursday, May 20, 2021,
  • 213 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২০ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় বসত ঘরের তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়। গত রাত যে কোন সময় উপজেলার দড়িকান্দি গ্রামের মরহুম আব্দুল হামিদ  মুন্সির ছেলে সুজন মুন্সীর ঘরে এ চুরি হয়। স্বর্ণালংকার, নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।  সুজন মুন্সীর বড় ভাই হাবিবউল্লাহ মুন্সি জানায়  আমরা বেড়াতে গিয়েছিলাম  ছোট ভাই সুজনের ঘর তালা দিয়ে যাই আমার ঘরে শুধু আম্মা ছিলেন সকালে ঘুম থেকে উঠে আম্মা সুজনের ঘর খুলতে দেখে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওয়ারড্রব, খুলে মালামাল নিয়ে গেছে কে বা কারা। এই খবর সাথে সাথে মোবাইলে আমাদেরকে জানালে আমরা বাড়িতে এসে  দেখি স্বর্ণালঙ্কার,কিছু নগদ টাকা  সহ  প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে এ রিপোর্ট  লেখা পর্যন্ত  জিডি বা মামলা করা হয়নি। তবে হাবিবউল্লাহ জানান আমরা আইনি পদক্ষেপ নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি