• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

হোমনায় ফিলিস্তিনির উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে গ্রীন ভয়েসের মানববন্দন ও প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

২২ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা প্রতিনিধি:
হোমনায় ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বাহিনীর বর্বর মানবতাবিরুধী নগ্ন হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

গতকাল শুক্রবার ৩ উপজেলার রামকৃষ্ণপুর শেখ হাসিনা তিতাস সেতু (ওয়াই ব্রীজে) ফিলিস্তিনির নিরস্ত্র নিরিহ সাধারণ জনগনের উপর ইসরায়েলের মানবতাবিরুধী নগ্ন হামলার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখা ও সেচ্ছায় রক্তদান সংগঠন মুক্ত জীবন।

এতে প্রখর রৌদ্রতাপ ও ভ্যাপসা গরমকে ওপেক্ষা করে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসলমা মানবতাবাদী সাধারণ মানুষ যোগ দিয়ে প্রতিবাদ জানান।

এসময় বক্তারা বলেন ফিলিস্তিনির নিরস্ত্র নিরিহ সাধারণ জনগনের উপর ইসরায়েলের নগ্ন হামলার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছি আমরা। যেভাবে নগ্ন হামলা করেছে আমরা খুবই উদ্বিগ্ন। তারা প্রকাশ্যে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। এমন হীন কাজ আমরা কখনোই সমর্থন করি না। সম্প্রতি প্রায় ১৫০ জন ফিলিস্তানী নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।তারা বলেন, ওআইসি ও আরব লীগের নীরবতা আমাদেরকে ব্যথিত করেছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানাচ্ছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, মুক্ত জীবন সহ উপস্থিত সকল সংগঠন এর পক্ষ থেকে । পাশাপাশি ফিলিস্তানী রাষ্ট্রের পূর্ণাঙ্গ স্বাধীনতা করতে হবে। ফিলিস্তানী নাগরিকদের স্বাধীনতা আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন ও সংহতি জানাচ্ছি।

তারা আরও বলেন, ইসরায়েল বাহিনীর সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এই নৃশংস হামলার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা আরোও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এসময় মোঠোফোনে ভার্চুয়াল বক্তব্য সংহতি জানিয়ে গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির সুমন বলেন , ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের ওপর হামলাকারী ইসরায়েল বাহিনীর নগ্ন হামলা শতশত ফিলিস্তান নাগরিকের জীবন কেড়ে নিয়েছে। মুসলিমদের পবিত্র মসজিদ আল আকসায় হামলার মাধ্যমে ইসরায়েল বাহিনী অত্যন্ত ঘৃণিত অপরাধ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তানী নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন