• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নকল গহনা নিয়ে গেলেন বর, মিললো তালাক

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, নীলফামারী সংবাদদাতাঃ

পারিবারিকভাবে আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয়। শুক্রবার ছিলো আনুষ্ঠানিকভাবে বউ ঘরে তোলার দিন। কিন্তু বিপত্তি বাধালেন বরপক্ষ। নববধূর জন্য নিয়ে এসেছেন নকল গহনা।

এ নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বরকে একদিন আটকে রেখে স্থানীয়ভাবে মীমাংসা করে তালাক নেয় কনেপক্ষ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতালাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের সরকার পাড়ায়।

স্থানীয়রা জানান, ওই এলাকার মো. আকবর আলীর মেয়ের সঙ্গে আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয় দিনাজপুরের খানাসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার হোটেল ব্যবসায়ী মো. হবিবর রহমানের ছেলের মো. মফিজুল ইসলামের।

শুক্রবার (১১ জুন) ছিলো কনে বিদায়ের দিন। সন্ধ্যায় ৫০-৬০ জন লোক নিয়ে কনেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন মফিজুল। একদিকে বরপক্ষের খাওয়া-দাওয়া চলছিল আর অন্যদিকে কনে সাজানো হচ্ছিলো। কনের ভাবি বুঝতে পারেন বরপক্ষের দেওয়া হাতের বালা দুটি স্বর্ণের নয়, সিটিগোল্ডের। এ নিয়ে বরপক্ষের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এরপর হাতাহাতি।

ওই দিন সারারাত বরপক্ষকে আটকে রাখে কনেপক্ষের লোকজন। শনিবার (১২ জুন) বিকেলে দু’পক্ষের স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে কনেপক্ষ তালাক নেয়।

বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী সরকার জানান, আড়াই মাস আগে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। শুক্রবার কনে নিয়ে যাওয়ার অনুষ্ঠান ছিল। এ দিন রাতে মতবিরোধ তৈরি হওয়ায় বিয়ে ভেঙে যায় তাদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন