• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা-৫ উপ-নির্বাচনে মনোনয়নপত্র নিলেন মতিন খসরুর স্ত্রীসহ আটজন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আট প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খান ও প্রয়াত আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু রয়েছেন।

সোমবার (১৪ জুন) কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা নির্বাচন অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসাইন।

জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী মাহতাব হোসেন, সাজ্জাদ হোসেন ও জাপা নেতা জসিম উদ্দিন। বুড়িচং উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র করেছেন অ্যাডভোকেট আবুল হাসেম খান, এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেলিমা সোবহান খসরু, শামসুল আলম ও আবদুল জলিল ভূঁইয়া।

এই প্রার্থীদের মধ্যে হাসেম খান, সেলিমা সোবহান খসরু, মাহতাব হোসেন ও এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে হাসেম খান নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পান। তাদের অনেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার আগেই মনোনয়নপত্র সংগ্রহ করে রেখেছিলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘ব্রাহ্মণপাড়া থেকে এ পর্যন্ত তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন