• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকাকে অপহরণ!

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
গুলি করে টাকা ছিনতাই purboposhchimbd Most Popular Online Newspaper in Bangladesh

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন (২৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে অভিযুক্ত ব্যক্তির শ্বশুর মোহাম্মদ হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরে রাতেই অভিযুক্তকে রাজধানীর মানিকনগর থেকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তার শ্যালিকাকেও উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার উড়ারচর এলাকার খোকন মিয়ার ছেলে।

জানা যায়, এক বছর আগে বিল্লালের সঙ্গে মোহাম্মদ হোসেনের বড় মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিলো। এক পর্যায়ে গত ৬ মাস আগে বিল্লালের স্ত্রী তার বাবার বাড়িতে (রসুলবাগ এলাকা) চলে যায়। সেই থেকে স্ত্রীকে ফেরানোর জন্য প্রায়ই হুমকি দিতেন বিল্লাল।

মেয়ের বাবা মোহাম্মদ হোসেনে জানান, বিয়ের পর জানতে পারি বিল্লাল মাদকাসক্ত। সে নিয়মিত আমার মেয়েকে মারধর করতো। আমার বাসায় মেয়েকে নিয়ে আসার পর প্রায়ই তার বাড়িতে ফিরে যেতে হুমকি দিতো। আমার বড় মেয়ে বিল্লালের বাড়িতে না ফেরায় শনিবার (১২ জুন) সে আমার ছোট মেয়েকে অপহরণ করে। আমার বড় মেয়ে যদি তার বাড়িতে না ফেরে তাহলে ছোট মেয়েকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে বিল্লাল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিল্লালকে গ্রেপ্তার করে আদালত পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন