• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

যাত্রী সেজে চালককে গলাকেটে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ জুন) ভোর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনি মোল্লা বাড়ি এলাকায় এঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

এসআই আব্দুল রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে,রাতে খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা অটোরিকশাটি ভাড়া করে পাগলা দিকে যাচ্ছিল। পথেই পিলকুনি এলাকায় ছিনতাইকারীরা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ায় চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গলাকেটে ও ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

খবর পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন