• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৩৮০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ৭২৬১ মেঘনায় অবসরপ্রাপ্ত মেজর মেহেবুবুর রহমানের দাফন সম্পন্ন মেঘনায় খাসজমি দখলমুক্ত, আট স্থাপনা উচ্ছেদ মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে উদ্যোগ নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ

ধর্মীয় বক্তা আদনানের ‘সন্ধান’ চায় বিএনপি

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নিখোঁজ ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত মো. আফছানুল আদনান (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) ও তার তিন সঙ্গীর ‘সন্ধান’ দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।

চারজনের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ৬ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তাদের খোঁজ বা অবস্থান জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর দফতর, থানা-পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন দফতরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয় নাই বা কোনো পদক্ষেপ নেয়া হয় নাই। এটি খুবই দুঃখ, উদ্বেগ ও রহস্যজনক। বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বী বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে এবং তারাও গুমের শিকার হলেন কি-না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নাই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা বা নিশ্চয়তা নাই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার সহযাত্রীদের সন্ধান ও অবস্থান জানাতে সরকারের প্রতি জোর দাবি জানান।

গত ১০ জুন রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন