• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য

মসজিদের ভেতর শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ী ইউনিয়নে মসজিদের ভেতর স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

নিহত পাখি মাস্টার ওরফে আলাউদ্দিন মোল্লা পলাশবাড়ী ইউনিয়নের উত্তর-পূর্ব পাড়া এলাকায় বাসিন্দা। তিনি পলাশবাড়িয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আটকের বিষয়টি মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস নিশ্চিত করে বলেন, ‘তারা হত্যার সঙ্গে জড়িত কি না, এখনও নিশ্চিত নই। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এই তিনজনের মধ্যে একজনের নাম রাশেদ মোল্লা। তাকে জিজ্ঞাসাবাদের পর হত্যায় জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অপর দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছি। তাই তাদের নাম আপাতত বলতে চাইছি না।’

ওসি বলেন, ‘এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো মামলা হয়নি। অনেক রাতে চিকিৎসাধীন অবস্থায় পাখি মাস্টার ফরিদপুরে মারা গেছেন, তাই মরদেহটি এখনও ফরিদপুরে রয়েছে। পরিবার থেকে জানিয়েছে তারা লাশ দাফন করার পর মামলা করবে।’

স্থানীয়দের বরাতে ওসি আরো বলেন, শনিবার বিকেলে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যান পাখি মাস্টার। একই সময়ে মসজিদে ঢোকেন রবিউল মোল্লা ও বাঁশি মোল্লা। নামাজে দাঁড়ানোর সময় তারা পাখি মাস্টারকে পেছন থেকে ফেলে দেন। এরপর মসজিদের ভেতরেই পিটিয়ে আহত করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান তিনি। তবে তাদের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন