ঢাকা   ০২:৪০:৪৫ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দুদকে নতুন ২ মহাপরিচালক নিয়োগ, দুই জনের বিদায় কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, গ্রেপ্তার ১ মুক্তিযোদ্ধা ভাতা কমিটি পুনর্গঠনের নির্দেশ ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত এমপির শপথ শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

ফতুল্লায় বিদ্যালয়ের মাঠে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : Sunday, June 20, 2021,
  • 208 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে হৃদয় (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সেকান্দর নামে তার বন্ধুকে আটক করা হয়।

রোববার (২০ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

হৃদয় ফতুল্লার হাজীগঞ্জ উচাবাড়ির খোকন মিয়ার ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

নিহতের বড় ভাই মো. রনি বলেন, শনিবার (১৯ জুন) রাত ১২টার দিকে হৃদয়ের বন্ধু পারভেজ, মাহাবুব, সেকান্দরসহ আরো কয়েকজন বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাসায় ফেরেননি। পরে রোববার দুপুরে স্কুলের মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, যারা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারাই পরিকল্পিতভাবে হৃদয়কে হত্যা করেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি