ঢাকা   ০২:৪৩:১২ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দুদকে নতুন ২ মহাপরিচালক নিয়োগ, দুই জনের বিদায় কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, গ্রেপ্তার ১ মুক্তিযোদ্ধা ভাতা কমিটি পুনর্গঠনের নির্দেশ ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত এমপির শপথ শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

আ.লীগ সভাপতির গাড়িতে যুবলীগের হামলা

Reporter Name
  • Update Time : Monday, June 21, 2021,
  • 212 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফয়সল আহমেদ রতনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিক এ কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা অবস্থায় ব্যালট পেপার পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২১ জুন) দুপুরে ইউনিয়নের উত্তর চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে একই ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর মোটরসাইকে ভাঙচুর করার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুরু থেকেই আওয়ামী লীগ নেতা পিংকু তোরাবগঞ্জ ইউনিয়নের নৌকার প্রার্থী মির্জা আশরাফুল জামাল রাসেলের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন। রাসেলের প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান চেয়ারম্যান রতন (ঘোড়া)। সোমবার সকাল ৮ টা থেকে তোরাবগঞ্জসহ কমলনগর-রামগতি উপজেলার ৬ ইউনিয়ন ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের ভোট গ্রহণ চলছে।

এদিকে নির্বাচনী কেন্দ্রের পরিস্থিতি পরিদর্শনে আওয়ামী লীগ নেতা পিংকু দুপুরে তোরাবগঞ্জে আসেন। এ সময় ঘটনাস্থলে গেলে ক্ষিপ্ত হয়ে রতনসহ যুবলীগের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালায়। এক পর্যায় ইটপাটকেল মেরে পিংকুর গাড়ির সামনের ও পাশের কাঁচ ভেঙে ফেলে।

তবে স্বতন্ত্র প্রার্থী ফয়সল আহমেদ রতন বলেন, সাংবাদিক আব্বাস আমার সঙ্গে সকাল থেকে ছিল। ঘটনার সময় আব্বাসসহ আমি অন্য একটি কেন্দ্রে ছিলাম। কে গাড়ি ভাঙচুর করেছে, আমি জানি না। আমি এখন আত্মগোপনে আছি।

প্রসঙ্গত, রতন গেলো ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীর পক্ষে কাজ করেছেন। এতে আওয়ামী লীগ থেকে মনোনয়নের ব্যাপারে তার জন্য সুপারিশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি