• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

বরিশালে ভোট কেন্দ্রে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বরিশালের গৌরনদীতে ককটেল বিস্ফোরণে মৌজা আলী মৃধা (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

সোমবার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, অপ্রাপ্তবয়স্ক একজন ওই কেন্দ্রে ভোট দিতে যায়। বিষয়টি ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়। তখন স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। তিনি বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণে মৌজা আলী মৃধা আহত হন। গুরুতর অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন