• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা “ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি

কোথায় লকডাউন, আমি তো দেখতে পাই না: ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকাতেও লকডাউন আছে। আপনি লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে, এমনকি বিয়েও হচ্ছে। আমি পরশু দিন দেখলাম একটা হোটেলে বিয়েও হচ্ছে। এই যে সরকারের পুরোপুরি উদাসীনতা এবং এটা লোক দেখানো একটা ব্যাপার। এটা মানুষের সঙ্গে প্রতারণা। তারা দেখাচ্ছে যে, আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি।

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া দুরভিসন্ধিমূলক উল্লেখ করে তিনি বলেন, এনআইডি প্রকল্পের বিষয়ে ইসি চিঠি দেওয়ার পরেও সরকার সরাসরি নাকচ করে দিয়েছে দুই লাইনের একটা চিঠি দিয়ে। এটা একটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিয়েও তারা (সরকার) একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র করতে যাচ্ছে যাতে তারা জনগণের পরিচয় নিয়ন্ত্রণ করতে পারে। আমরা এ হেন সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। সরকারকে তার এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

বিএনপির মহাসচিব বলেন, পত্র-পত্রিকায় প্রকাশিত আঙ্কটার্ডের রিপোর্টে বলা হয়েছে যে, এখানে বিদেশি বিনিয়োগ প্রায় ১১% কমে গেছে। এটার কারণটা হচ্ছে যে, আঙ্কটার্ড ও বিশ্বব্যাংকের লোকেরা বলছেন, এখানে বিদেশিদের বিনিয়োগ করার কোনো পরিবেশ নেই। কেন নেই? এখানে যে দুঃশাসন, গুড গর্ভনেন্সের অভাব, দুর্নীতি এবং সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে যখন কিছু বিনিয়োগ করতে যায় তাকে কেঁদে কেঁদে সব ফেলে দিয়ে যেতে হয়। তারপরে কন্সট্রাকশন করতে গেলে চাঁদা দিতে হয়। এখানে কোনো বিনিয়োগের পরিবেশ বিরাজ করে না। অথচ সরকারের ঢোল বাজছেই—উন্নয়ন উন্নয়ন উন্নয়ন হয়ে যাচ্ছে।

তিনি বলেন, উন্নয়নটা কোথায়? কয়েকটা ব্রিজ তৈরি করা, কয়েকটা উড়াল সেতু তৈরি করা, এগুলোকে উন্নয়ন বলব নাকি? উন্নয়নটা সেটা, যেটাতে সাধারণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়, অভাব কমে। যেখানে দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে দুই কোটি সেখানে কোন যুক্তিতে উন্নয়ন বলতে পারি?


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন