ঢাকা   ০৩:৪৫:১০ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

স্বর্ণ-আইফোনসহ শাহজালালের ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, June 23, 2021,
  • 180 Time View

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণবার ও আইফোনসহ আবু বকর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস। বুধবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু বকর বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার আবু বকর বিমান বন্দরে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত। আজ দুপুরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামানো হয়। তার আচরণ সন্দেহজনক হলে পরিচয় জানতে চাওয়া হয়। সঙ্গে কোনো স্বর্ণবার আছে কি-না জানতে চাইলে তিনি অস্বীকার করেন। কিন্তু আর্চওয়ে করানো হলে তার শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।

পরে আবু বকরের প্যান্টের ভেতর থেকে ১১৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার ও একটি আইফোন-১২ প্রো উদ্ধার করা হয়। স্বর্ণের বার ও আইফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। স্বর্ণবার ও আইফোন রাষ্ট্রীয় গুদামে রাখা হয়েছে।

চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বর্তমানে বিমানবন্দর থানার হেফাজতে আছেন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি