• বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

গোলের পর প্রতিবার আকাশের দিকে তাকিয়ে কাকে স্মরণ করেন মেসি

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাল ১৯৮৭, তারিখ ২৪ জুন। আর্জেন্টিনার রোজারিওতে জন্মানো বাচ্চাটা পায়ের সমস্যার জন্য বছরে পর বছর ভুগেছিলো। মাত্র ১১ বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ধরা পড়েছিলো। রাতের পর রাত পায়ের মধ্যে সূঁচ ফুটিয়ে চিকিৎসা চলতো। তিন বছর এভাবে চলেছিলো। পিট্যুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের তারতম্যের জেন্যে তার শারীরিক বৃদ্ধি থেমেছিল একটা সময়।

দীর্ঘ চিকিৎসার পর বাচ্চাটা সেরে ওঠে ঠিকই। কিন্তু পরে তার ওই পাই গোটা বিশ্বকে কাঁদিয়ে দিলো। বাঁ-পায়ের জাদুকরকে গোটা পৃথিবী চেনে লিওনেল মেসি নামে। আজ ৩৪ বছরে পা দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি।

৬ বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন রাজপুত্র আজো ভোলেননি সেই মানুষটাকে, যার হাত ধরে সে প্রথম ফুটবল মাঠে এসেছিলো। তার নাম সিলিয়া অলিভেইরা। সম্পর্কে মেসির ঠাকুমা। যার অনুপ্রেরণায় মেসির ফুটবল খেলা শুরু।

মেসির অনেক ফ্যানেরা আজো জানেন না যে, প্রতিটি গোলের পর আকাশের দিকে তাকিয়ে তিনি স্মরণ করেন তার প্রয়াত ঠাকুমাকে। মেসি শুনতে পান ওপর থেকে তার নাম ধরে আজো গলা ফাটাচ্ছেন সিলিয়া।

‘দ্য ফ্লি-দ্য অ্যামেজিং স্টোরি অফ লিও মেসি’ মিশেল পার্ট লিখেছেন যে, মেসির বয়স অল্প ছিলো বলে স্থানীয় ক্লাবের কোচ তাকে একদমই দলে নিতে রাজি হননি। মেসির ঠাকুমার জোরাজুরিতেই কোচ তাকে দলে নিতে বাধ্য হয়েছিলেন। বাকিটা ইতিহাস। যে ক্লাবে মেসি খেলেছিলেন, সেই ক্লাবটি ছিলো সেখানকার সবচেয়ে পড়তি ক্লাব। মেসির একদম খেলার ইচ্ছা ছিলো না। কিন্তু ঠাকুমাই তাকে বলেছিলেন, একটা ‘খারাপ’ ক্লাবের একটা ভালা ফুটবলারকেই প্রয়োজন। ঠাকুমার এই কথাই মেসিকে তাতিয়ে দিয়েছিলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন