• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

ক্রিকেটের জন্য আলাদা টিভি চ্যানেল খুলবো: পাপন

নিজস্ব সংবাদ দাতা / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মতো দেশের সব ঘরোয়া লিগ এখন থেকে টিভি পর্দায় সম্প্রচারের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এসব টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারে যদি দেশের টিভি চ্যানেলগুলো আগ্রহ প্রকাশ না করে তবে নতুন টিভি চ্যানেল খোলা হবে বলেও জানান তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, এখন থেকে যেন দেশের সব ঘরোয়া লিগ খেলা সরাসরি সম্প্রচার করা যায় তা নিয়ে কাজ করতে হবে। এ নিয়ে কোনো চ্যানেলের সঙ্গে লম্বা চুক্তিতে যেতে পারি কি না সেটা দেখছি আমি। তা না হলে যদি ক্রিকেটের জন্য আলাদা চ্যানেল নিতে হয় সেটার জন্যও আমি চেষ্টা করবো। যাতে করে আমাদের এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) থেকে শুরু করে সব ঘরোয়া ক্রিকেট সম্প্রচার করা যায়।

এবার দুটি বেসরকারি টিভি চ্যানেলে এবার ডিপিএলের সুপার লিগের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়েছে। এছাড়া ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম পর্ব এবং রেলিগেশন লিগ সম্প্রচার করা হয়েছে। প্রতিটি ম্যাচের খবর রেখেছেন দেশের ক্রিকেটসমর্থকরা। বিষয়টি চোখে পড়েছে বিসিবি সভাপতি। এতে যারাপরনাই খুশি পাপন।

তিনি বলেন, ডিপিএল সরাসরি সম্প্রচারে অভূতপূর্ব সাড়া পেয়েছি দর্শকদের। এতো মানুষ খেলা দেখেছে এবং মন্তব্য করেছে যে টিভি চ্যানেলগুলোই আশ্চর্য হয়েছে। আমরা সব খেলা যদি টিভিতে দেখাতে পারতাম তাহলে খেলার মান বাড়ত। এতে শুধু খেলোয়াড়দের না, আম্পায়ারিংয়ের মানও বাড়বে, কারণ সবাই খেলা দেখবে। তখন খেলোয়াড়দের বাড়তি তাড়না থাকে- আমাকে আজ ভালো খেলতে হবে। সরাসরি সম্প্রচারের কারণে ডিপিএলটা খুব ভালোভাবে উপভোগ করা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন