• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ম মেনেই চলছে সর্বাত্মক লকডাউন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,অলিউল্লাহ, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে চলছে সর্বাত্মক লকডাউন।পারমিট বিহীন গাড়ী মাঝে মধ্যে দুয়েকটা দেখা গেলেও আইনের জালে আটকে যাওয়ার বিষয়টিও লক্ষণীয়। গোদাগাড়ীর প্রধান সড়কে সকল প্রকার গণপরিবহন নেমে এসেছে শূন্যের কোঠায়।

সার্জেন্ট শাহাদাতের কঠোর নজরদারীতে কাগজ বিহীন মোটরসাইকেল, অটোরিকশা ভুটভুটি ও স্টিয়ারিং গাড়িতে নিয়মমাফিক মামলা ও জরিমানা করতেও দেখা যায়।প্রতিটি পন্য পরিবহন এবং জরুরী প্রয়োজনে যে সকল গাড়ী চলাচল করছে সেগুলোও থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সার্জেন্ট শাহাদত।

সার্জেন্ট শাহাদত বলেন,আমরা সার্বক্ষণিক মহাসড়কে অবৈধ গাড়ী এবং করোনা মুক্ত রাখতে গণপরিবহন বন্ধে কাজ করছি।আমরা সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বে থাকা টিআই মোস্তাফিজুর রহমান খান বলেন,আমরা সবসময়ই দুর্ঘটনা এড়াতে অদক্ষ চালক,অবৈধ গাড়ী এবং পারমিট বিহীন গাড়ী চলাচল বন্ধে নিয়মিত কাজ করছি।আর যেহেতু এখন করনাকালীন সময় এখন তো কোন ভাবেই গণপরিবহন চলতে দেওয়া যাবে না।তাই আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল প্রকার গণপরিবহন বন্ধে কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন