• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

ঢামেকে একসঙ্গে চার সন্তানের জন্ম

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার পিংকি আক্তার নামে এক গৃহবধূ। এর মধ্যে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে সিজারিয়ানের মাধ্যমে নবজাতকগুলোর জন্ম হয়।

নবজাতকদের বাবা সিরাজুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিন মাস ধরে তিনি বাড্ডার সাঁতারকুল এলাকায় স্ত্রী পিংকি আক্তার ও ছেলে মাহিনকে (৪) নিয়ে ভাড়া বাসায় থাকেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর শনিবার তার স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বাচ্চাদের মা সুস্থ আছেন। তবে চার শিশু সাত মাসে জন্ম নেয়ায় কিছুটা সমস্যাও রয়েছে। ওজন তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি তিনশ গ্রাম। বাকি তিন জনের ওজন নয়শ পঞ্চম গ্রাম করে।

তিনি বলেন, জন্মের পরপরই শিশুগুলোর আইসিইউয়ের প্রয়োজন হয়। কিন্তু তখন আমাদের এখানে তাৎক্ষণিক আইসিইউ খালি না থাকায় প্রথমে বাইরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে। আজ বেড খালি হওয়ার পর তাদের আবার ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বর্তমানে নবজাতক ইউনিটে শিশুগুলো চিকিৎসাধীন। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন