• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফিফা সভাপতিকেই জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ হবে: সারজিস আলম ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র?’ মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে ডা. জুবাইদা: শোককে শক্তিতে বদলে এগিয়ে যেতে হবে আজকের ঢাকার বায়ুমান কতটা নিরাপদ? সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী

আমার ও মায়ের কিছু হলে চাচা দায়ী: এরিক এরশাদ

নিজস্ব সংবাদ দাতা / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান এইচ এম এরশা‌দের ছোট ছেলে এরিক এরশাদ বলেছেন, তার ও তার মা বিদিশার কিছু হলে সেক্ষেত্রে তার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এরিক এরশাদ বলেন, ‘আমার মায়ের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ ভিত্তিহীন এবং তা আমার চাচা জিএম কাদেরের ষড়যন্ত্র। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।’

তার ও তার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে সহায় সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মায়ের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন