ঢাকা   ১০:৪৮:৩০ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, July 28, 2021,
  • 195 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৮ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

অলিউল্লাহ, রাজশাহীঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৭ জন, নাটোরের ৩ জন, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে রয়েছেন। ৬ জন করোনা পজিটিভ হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫০জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৩ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৫৫৮টি নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২২ দশমিক ৭৫শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি