• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

১ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, অলিউল্লাহ, রাজশাহী ঃ

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ আগস্ট) সকালে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১৮ জন। এদের মধ্যে সংক্রমণে মারা গেছেন ছয়জন ও উপসর্গে ১২ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও সাতজন নারী। তাদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ভেতর।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন ও কুষ্টিয়ার ১ জন রয়েছেন।

পরিচালক জানান, করোনায় মৃত ৬ জনের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৩ জন ও পাবনার ১ জন রয়েছেন। অন্যদিকে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, নওগাঁর ৩ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯৫ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৮ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষায় শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯১ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন